POPULAR BD NEWS
Popular BD News Logo

রোটারী ক্লাব অব হাজীগঞ্জের নবাগত কমিটির দায়িত্ব গ্রহণ

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: জুলাই ২, ২০২৪ | সময়: ৩:২০ অপরাহ্ণ

রোটারী ক্লাব অব হাজীগঞ্জের ২০২৪-২৫ বর্ষের দায়িত্ব গ্রহণ করেছেন, প্রেসিডেন্ট রোটা. যুগল কৃষ্ণ হালদার, সেক্রেটারি রোটা. জাহাঙ্গীর হোসেন।

সোমবার (১ জুলাই) রাতে হাজীগঞ্জ বাজারস্থ একটি কমিউনিটি সেন্টারে আনুষ্ঠানিক ভাবে নবাগত প্রেসিডেন্ট ও সেক্রেটারীর কাছে দায়িত্ব হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানের শুরুতেই নতুন নেতৃত্বের হাতে কলার হস্তান্তরের মাধ্যমে দায়িত্বভার অর্পন করেন বিদায়ী প্রেসিডেন্ট রোটা. আলহাজ্ব জাকির হোসেন লিটু ও সেক্রেটারী রোটা. মো. মনির হোসেন।

রোটারী ক্লাব অব হাজীগঞ্জের নবাগত কমিটির দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন, চার্টার প্রেসিডেন্ট রোটা. অধ্যক্ষ ড. মো. আলমগীর কবির পাটওয়ারী।

রোটা. আহসান কলিমের উপস্থাপনায় অনুষ্ঠানে বক্তব্য দেন, ফাস্ট প্রেসিডেন্ট রোটা. আলহাজ্ব মো. ইমাম হোসেন, রোটা. জাফর আহমেদ, রোটা. আসফাকুল আলম চৌধুরী, রোটা. রুহিদাস বণিক, রোটা. গৌতম সাহা, রোটা. সঞ্জয় কর্মকার, রোটা. মানিক রায় প্রমুখ।

এসময় প্রেসিডেন্ট ইলেক্ট রোটা. নবিন রহমান, ফাস্ট প্রেসিডেন্ট দেলোয়ার হোসেন, রোটা. আলহাজ্ব মো. সফিকুর রহমান, রোটা. মো. হাবিবুর রহমান, রোটা. কাজী মোশারফ হোসেন মিন্টু, রোটা. দীপক রায়, রোটা. এ্যাড. শাওনসহ অন্যান্য সদস্য ও অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন