POPULAR BD NEWS
Popular BD News Logo

ফরিদগঞ্জ সামাজিক উন্নয়ন পরিষদের সংবাদ সম্মেলন

ফরিদগঞ্জ প্রতিনিধি, চাঁদপুর | প্রকাশিত: জুন ৩০, ২০২৪ | সময়: ৪:৪৩ অপরাহ্ণ

শনিবার (২৯ জুন) সকালে সংবাদ সম্মেলনের মাধ্যমে ফরিদগঞ্জের আপামোর মানুষের কল্যাণময় ভাবনা নিয়ে পুনঃযাত্রা শুরু করেছে ফরিদগঞ্জ সামাজিক উন্নয়ন পরিষদ।

সম্মেলনে সংগঠনের নবযাত্রার কর্মসূচী তুলে ধরেন খাদ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব, ফরিদগঞ্জ সামাজিক উন্নয়ন পরিষদের সহ-সভাপতি ও কৃতি শিক্ষার্থী সম্মেলন, অভিষেক অনুষ্ঠানের আহ্বায়ক হাবিবুর রহমান। সংবাদ সম্মেলন শেষে প্রেসক্লাব চত্বরে ফলজ গাছ রোপনের মাধ্যমে সংগঠনের পুনঃযাত্রা শুরু হয়।

ফরিদগঞ্জ প্রেসক্লাবে অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে তিনি বলেন, ১৯৯৩ সালের ৭ জানুয়ারি প্রতিষ্ঠিত হওয়া ফরিদগঞ্জ সামাজিক উন্নয়ন পরিষদ মাঝখানে কয়েক বছর কর্মসূচি বিরত থেকে বর্তমানে পুনঃযাত্রা শুরু হয়েছে। দেশের বিভিন্ন স্থানে প্রতিষ্ঠিত ব্যক্তিদের ফরিদগঞ্জের সামাজিক কর্মকাণ্ডে আরো বেশি সম্পৃক্ত করার লক্ষ্যে এই সংগঠন কাজ করে যাবে।

ইতিপূর্বে সাবেক সাংসদ মরহুম আলমগীর হায়দার খান, জনাব শফিউল্যাহ কসমিক , আমির হোসেন খাঁন, জাকারিয়া চৌধুরী , সাবেক সাংসদ ড.শামছুল হক ভূইয়া , নূরুল ইসলাম কোম্পানি , বীরমুুক্তিযোদ্ধা ইসমাইল হোসেন বেঙ্গল , আমির হোসেন পাটোয়ারী , মোস্তফা কামাল , কাজী কুদ্দুসসহ অনেক গুণিজন এই সংগঠনকে এগিয়ে নিতে কাজ করেছেন। তাদের ধারাবাহিকতাকে এগিয়ে নিতে পুনঃযাত্রার এই ক্ষণে আগামী ২০ জুলাই রাজধানীর জাতীয় শিশু একাডেমি মিলনায়তনে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ফরিদগঞ্জের শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান করার উদ্যোগ নেয়া হয়েছে।

প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি এম কে মানিক পাঠানের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক বিশিষ্ট শিশু সংগঠক ফরিদ আহমেদ রিপন, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিএমপি) ও পরিষদের যুগ্ম-সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন, সংগঠনের সহ-সভাপতি ও বিশিষ্ট সমাজ সেবক শফিউল বাশার মুকুল,সময় টিভির স্টাফ রির্পোটার ফারুক আহমদ, সংগঠনের সদস্য হাজী কামরুল হাসান সাউদ। এসময় উপস্থিত ছিলেন, সংগঠনেসর পাঠাগার সম্পাদক রসু মিয়া , ব্যবসায়ী নুরুল হুদা, দেলোয়ার হোসেন শেখ প্রমুখ।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন