POPULAR BD NEWS
Popular BD News Logo

চাঁদপুরে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী ও  শ্বশুর আটক

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: জুন ৩০, ২০২৪ | সময়: ২:০৬ অপরাহ্ণ
চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহ্ মাহমুদপুর ইউনিয়নের লোধেরগাঁও গ্রাম থেকে গৃহবধূ সোনিয়া আক্তারের (২০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় স্বামী মাহবুব হোসেন মল্লিক ও শ^শুর অহিদ মল্লিককে গ্রেফতার করা হয়।
শনিবার দিবাগত রাতে লোধেরগাঁও মল্লিক বাড়ী থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। এ বিষয়ে চাঁদপুর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন তার ভাই মারজুক।
গৃহবধু সোনিয়ার মা বিউটি বেগম বলেন, ‘কোটে মামলা দিছি। মেয়ে আমার বাড়ীতে ছিল। তারা এসে মেয়েকে জোরপূর্বক নিয়ে যায়। নিয়ে মারধর করতো। তারাই আমার মেয়েকে মেরে ফেললো।’
ভাই মারজুক বলেন, ‘আমার বোনকে রমজানে তুলে নেয়। তারপর বোনকে আমাদের সাথে যোগাযোগ করতে দেয়নি। তারাই আমার বোনকে কিভাবে মারা হয়েছে, তদন্ত সাপেক্ষে সঠিক বিচার চাই।’
সে আরো জানায়, ‘এরপূর্বে চাঁদপুর সহকারী জজ ও পারিবারিক আদালতে বিভিন্ন খাত ও যৌতুক বাবাদ ৭ লাখ ৮০ হাজার টাকা ফেরত চেয়ে মামলা দায়ের করেন সোনিয়া। স্বামী ও শ^শুর বাড়ীতে আরো যৌতুক দেয়া নিয়ে বিভিন্ন সময় মারধর ও হুমকী-ধমকী দেয়ায় থানায় অভিযোগসহ এলাকায় শালিশী বৈঠক হয়। সোনিয়ার বাবার বাড়ী ও স্বামীর বাড়ী একই গ্রামে। দুই বছর আগে তাদের বিয়ে হয়। তাদের কোন সন্তান নেই।’
এলাকার বাসিন্দা দেলোয়ার হোসেন বলেন, ‘ছেলের বিরুদ্ধে মেয়ে আদালতে মামলা করছে। ছেলেপক্ষ আদালতে হাজির হয়নি। আরো একটি অভিযোগে কুদ্দুছ দারোগোয় ছেলেপক্ষকে ডাকার পরও তারা থানায়ও হাজির হয়নি। এখন রাতে সোনিয়ার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।’
চাঁদপুর সদর মডেল থানার উপ-পরিদর্শক  ও মামলার তদন্তকারী কর্মকর্তা মো. কুদ্দুছ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। এ বিষয়ে আদলতে একটি মামলা চলমান। আত্মহত্যা প্ররোচণা মামলায় স্বামী ও শ^শুরকে আটক করা হয়েছে। গৃহবধূর মরদেহ ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হবে। পপুলার বিডিনিউজ, চাঁদপুর
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন