ফরিদগঞ্জ পৌরসভার মেয়র ও পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো: মাহফুজুল হক বলেছেন, আমি পৌরবাসীর ভোটে নির্বাচিত হওয়ার পর গত ৫ বছরে পৌরসভার ৭০ ভাগ এবং ৪নং ওয়ার্ডের ৮০ ভাগ কাজ সম্পন্ন করেছি। আমার স্বদিচ্ছা রয়েছে আগামীতে যদি আপনাদের দোয়ায় আওয়ামীলীগ সভাপতি প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার মনোনীত প্রার্থী হয়ে আসতে পারি হবে অবশ্যই বাকী গুলো অগ্রাধিকার ভিত্তিতে সম্পন্ন করবো।
আপনারা দেখেছেন, পৌরসভা গঠন হওয়ার পর থেকে যে উন্নয়ন কাজ হয়নি, আমি অক্লান্ত পরিশ্রম করে সেই কাজগুলো সম্পন্ন করে পৌরবাসীর দু:খ লাঘবের চেষ্টা করেছি। আমার কাছে দল নিয়ে কোন মতভেদ ছিল , একটাই লক্ষ্য ছিল পৌরবাসীর দু:খ সুখে পরিনত করতে। আজ আপনারা আমার প্রতি যেই ভালবাসা দেখিয়েছেন, তার একমাত্র অধিকার হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার । তিনি যদি আমাকে এই গুরু দায়িত্ব অর্পন না করতেন, তবে আমি আপনাদের খেদমতে আসতে পারতাম না।
শুক্রবার বিকালে ফরিদগঞ্জ পৌরসভার ৪নং ওয়ার্ডের পূর্ববড়ালি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পৌরসভার মেয়র মাহফুজুল হকের নাগরিক সংবর্ধনা ও আগামী নির্বাচনে পুন: মেয়র নির্বাচিত করার লক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভায় সংবর্ধিত অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি একথা বলেন।
স্থানীয় সমাজ সেবক আহাম্মদ উল্ল্যা পাটওয়ারীর সভাপতিত্বে সভায় তিনি আরো বলেন, আজ বাংলাদেশ আওয়ামীলীগ ক্ষমতায় দীর্ঘদিন ধরে রয়েছে বলেই , দ্রæত এত উন্নয়ন করা সম্ভব হয়েছে। আপনারা দেখেছেন বর্তমান সরকার তার নির্বাচনী ওয়াদা গ্রাম হবে শহর এর প্রকল্পে ইতিমধ্যেই কাজ শুরু করেছেন। পাইলট প্রকল্পে ইতিমধ্যেই ওই গ্রামের প্রতিটি নাগরিককে স্বাবলম্বী করার মহাপরিকল্পনা গ্রহণ করেছেন। তারমানে আওয়ামীলীগ সরকার এবং আওয়ামীলীগের জনপ্রতিনিধিরা ক্ষমতায় থাকলে আপনারা এর সুফল পাবেন।
সিদ্দিকুর রহমান রনির পরিচালনায় এসময় বক্তব্য রাখেন ৪নং ওয়ার্ড আওয়ামীললীগের সভাপতি খালেক মাস্টার, সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, নেছার আহমেদ বিএসসি, নুরে আলম, যুবলীগ নেতা সাহাদাত হোসেন, সোহেল বরকন্দাজ, সাইফুল ইসলাম, হারুন গাজী, ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আ: রহিম পাটওয়ারী, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান নান্নু, ৩নং ওয়ার্ড আওয়ামীলেিগর সাধারণ সম্পাদক মাসুদ ভ‚ঁইয়া, ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মুকবুল হাজী, সাধারণ সম্পাদক মোস্তফা কামাল প্রমুখ।
এর আগে নাগরিক কমিটি মেয়র মাহফুজুল হককে সংবর্ধনা প্রদান করেন।