POPULAR BD NEWS
Popular BD News Logo

সাজেদুল করিমের প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: জুন ২৭, ২০২৪ | সময়: ৭:০৪ অপরাহ্ণ

হাজীগঞ্জ উপজেলার ৮নং হাটিলা পূর্ব ইউনিয়নের সাজেদুল করিমের প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার সন্ধ্য়ায় মরহুমের নিজ গ্রাম ইউনিয়নের পশ্চিম হাটিলা কোম্পানি বাড়ির মসজিদে এ দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়।

 

সাজেদুল করিম হাজীগঞ্জ উপজেলার ৮নং হাটিলা পূর্ব ইউনিয়নের পশ্চিম হাটিলা কোম্পানি বাড়ির মৃত. হাজী সামসুল হকের ছেলে। ২০২৩ সালের ২৬ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি হাজীগঞ্জ বিসমিল্লাহ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

 

সাজেদুল করিম শিক্ষা জীবনে টংগিরপাড় হাটিলা ইউনিয়ন উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, হাজীগঞ্জ মডেল সরকারি কলেজ থেকে এইচএসসি, ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি চিটাগাং থেকে এলএলবি(সম্মান) ডিগ্রি শেষ করে স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের এলএলএম কোর্সে অধ্যয়নরত ছিলেন। কর্ম জীবনে সাজেদুল করিম ঢাকা আইনজীবী সমিতির শিক্ষানবিস আইনজীবী হিসেবে কর্মরত ছিলেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন