POPULAR BD NEWS
Popular BD News Logo

মতলব উত্তরে বিদেশি মদ’সহ আটক দুই

সুমন আহমেদ | প্রকাশিত: জুন ২৭, ২০২৪ | সময়: ৭:৩৬ অপরাহ্ণ

মতলব উত্তর উপজেলায় বিদেশি মদসহ দু’জনকে আটক করেছে মতলব উত্তর থানা পুলিশ।

 

আটককৃতরা হলো উপজেলার ছেংগারচর পৌরসভার জোড়খালী সরকার বাড়ির মোহাম্মদ আলী সরকারের ছেলে মেহেদী হাসান ও দশানী গ্রামের রবিউল বেপারীর ছেলে জাহিদ হাসান।

 

মতলব উত্তর থানা পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (২৬ জুন) রাত ৮.৩০ মিনিটে মতলব উত্তর থানার এসআই (নিরস্ত্র) মোঃ রমিজ উদ্দিন সংগীয় ফোর্সসহ মাদক বিরোধী অভিযান পরিচালনা করে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ছেঙ্গারচর পৌরসভাস্থ জোড়খালী সরকার বাড়ীর মেহেদী হাসান এর বসত ঘর থেকে ১০ বোতল বিদেশি মদ (হুইস্ক) মেহেদী হাসান (৩০) ও মোঃ জাহিদ (১৯) কে আটক করেছে।

 

মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মো. আলমগীর হোসেন রনি বলেন, গ্রেফতারকৃত আসামীদের জেল হাজতে প্রেরন করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন