POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জে গৃহবধূকে যৌতুকের জন্য মারধর : ৯৯৯ এ ফোন দিয়ে রক্ষা

খালেকুজ্জামান শামীম - চাঁদপুর | প্রকাশিত: জুন ২৬, ২০২৪ | সময়: ৭:৩৭ অপরাহ্ণ

হাজীগঞ্জ বাজারের ট্রাক রোডসস্থ বাসায় যৌতুকের দাবীতে স্বামীর নির্যাতনের শিকার হয়ে ৯৯৯ কলে দিয়ে রক্ষা পেয়েছেন স্ত্রী। থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্ত্রীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ বিষয়ে হাজীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়।

অভিযুক্ত স্বামী আর্জিল হোসেন দিনার পৌরসভার রান্ধুনীমুড়া বেপারী বাড়ীর শাহজাহানের ছেলে। তার দ্বিতীয় স্ত্রী নুশরাত জাহান নাঈমা। তাকে গেলো মঙ্গলবার রাতে যৌতুকের দাবীতে মারধর করা হয়।
নাঈমা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জানান, যৌতুকের ১০ লাখ টাকা বাবার বাড়ি থেকে এনে না দেয়ায় তাকে শারিরীকভাবে মারধর শুরু করে তার স্বামী দিনার। বেধড়ক মারধর করতে করতে একপর্যায়ে সিঁড়ি থেকে ফেলে  দেয়।
স্বামীর হাত থেকে রক্ষা পেতে   ৯৯৯ কল দিয়ে প্রাণে রক্ষা পেয়েছি। এখন প্রশাসনের হস্তক্ষেপে জীবনের নিরাপত্তা চাই।

এ ঘটনায় তার বাবা রাহাত মাহমুদ বাদী হয়ে হাজীগঞ্জ থানায় দুইজনকে বিবাদী করে অভিযোগ দায়ের করেন। তারা হলেন, স্বামী আর্জিল হোসেন দিনার (৩৩) ও মৌসুমী বেগম (২৮)।

জানতে চাইলে হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক আলগীর হোসেন ওই গৃহবধুকে উদ্ধার করার বিষয়টি নিশ্চিত করেন। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন