POPULAR BD NEWS
Popular BD News Logo

মতলব ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষ রোপণ

মাহফুজ মল্লিক | প্রকাশিত: অক্টোবর ৯, ২০২০ | সময়: ৯:০৯ অপরাহ্ণ

মতলব দক্ষিণ উপজেলার একটি অরাজনৈতিক সংগঠন মতলব ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারা বিতরণ করা হয়।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে শুক্রবার বিকালে মতলব ফাউন্ডেশনের উদ্যোগে খাদেরগাঁও ইউনিয়নে বৃক্ষ রোপন ও ৩ শতাধিক গাছের চারা বিতরণ করেন ফাউন্ডেশনের সভাপতি সাংবাদিক আবুল কাশেম পাটওয়ারী ও সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন।বিতরণকালে বঙ্গবন্ধুর জীবন আদর্শ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।

এসময় সংগঠনের সদস্যবৃন্দ ও সামাজিক, রাজনৈতিক ও বিভিন্ন শ্রেনীর লোকজন উপস্থিত ছিলেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন