POPULAR BD NEWS
Popular BD News Logo

শাহরাস্তিতে সিএনজি উল্টে যাত্রীর মৃত্যু

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: জুন ২৪, ২০২৪ | সময়: ৩:৩৯ অপরাহ্ণ

চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কে সিএনজি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে জাহাঙ্গীর আলম (৫৫) নামের এক যাত্রীর মৃত্যু হয়েছে।

সোমবার দুপুরে শাহরাস্তি উপজেলার উয়ারুক বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মৃত জাহাঙ্গীর আলম শাহরাস্তি উপজেলার সূচিপাড়া দক্ষিণ ইউনিয়নের রাগৈ গ্রামের তালুকদার বাড়ির বাসিন্দা।

স্থানীয় বাসিন্দা সাইফুল ইসলাম জুয়েল জানান, জাহাঙ্গীর আলম দীর্ঘদিন ধরে উপজেলার শোরসাক বাজারে কাপড়ের ব্যবসা করে আসছেন। ব্যবসায়িক কাজে হাজীগঞ্জে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসেন জানান, দুর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে। দুর্ঘটনায় কবলিত সিএনজি জব্দ করা হয়।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন