POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জে পৌর ছাত্রদলের ঈদ পূর্ণমিলনী সম্পন্ন

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: জুন ২৩, ২০২৪ | সময়: ৯:৩৭ অপরাহ্ণ

হাজীগঞ্জ পৌর ছাত্রদলের আয়োজনে ঈদ পূর্ণমিলনী সম্পন্ন হয়েছে। শনিবার হাজীগঞ্জ বাজারে একটি কার্যালয়ে ঈদ পূর্ণমিলনীতে প্রধান অতিথির বক্তৃতা করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য,  চাঁদপুর জেলা বিএনপির সাবেক সভাপতি, চাঁদপুর( ৫) হাজিগঞ্জ – শাহারাস্তির প্রধান সমন্বয়ক ইঞ্জিনিয়ার মমিনুল হক।

পৌর ছাত্রদলের সদস্য সচিব দীন ইসলাম টগরের সভাপতিত্ব ও সদস্য মাঈন উদ্দিন তপুর সঞ্চালনায় টেলিকনফারেন্সে প্রধান অতিথি বলেন, আগামীদিনে সকল আন্দোলন সংগ্রামে ছাত্রদলকে বলিষ্ট ভূমিকা রাখতে হবে।

ঈদ পূর্ণমিলনীতে  বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর বিএনপি ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক  খোরশেদ আলম ভুট্টো,  সহ-সভাপতি  নুরন নবী সম্রাট ও এড্যভোকেট টিটু , যুগ্ন সাধারণ সম্পাদক এমরান হোসেন,  সাংগ ঠনিক সম্পাদক শাহাবুদ্দিন শাবু,  কোষাধ্যক্ষ ফারুক মোল্লা, পৌর যুবদলের আহবায়ক মিজানুর রহমান সেলিম, রাজনৈতিক নেতা মোস্তফা কামাল, পৌর শ্রমিকদলের সাধারণ সম্পাদক সোহেল রানা ।

এছাড়া উপস্থিত ছিলেন পৌর ছাত্র দলের আহবায়ক কমিটির যুগ্ন আহবায়ক  শাখাওয়াত সরকার,  বোরহান উদ্দিন সম্রাট, ইকবাল, সাগর মিজি , মাইনুল সৌরভ, সদস্য  আফসান আলম অমি চৌধুরী ও ছাত্রনেতা সাব্বির সরকার।  পপুলার বিডিনিউজ, হাজীগঞ্জ, চাঁদপুর

 

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন