POPULAR BD NEWS
Popular BD News Logo

মন্তু মেম্বার ছিলেন নিবেদিত প্রাণ: মেজর রফিক

খালেকুজ্জামান শামীম - চাঁদপুর | প্রকাশিত: জুন ২৩, ২০২৪ | সময়: ৩:৩৪ অপরাহ্ণ

পল্লী চিকিৎসক মমতাজ উদ্দিন মন্তু মেম্বার আর নেই। হাজীগঞ্জ উপজেলার আহাম্মদপুর ছয়ারে বাড়ির বাসিন্দা আলহাজ্ব মমতাজ উদ্দিন মন্টু মেম্বার। মন্টু কবিরাজ খ্যাত এই ব্যক্তি মারা গেছেন।

শনিবার বিকালে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। স্ত্রী, তিন মেয়ে, এক ছেলে সহ বহুগ্রাহী রেখে গেছেন।

রাত ৯ টায় তার নিজ বাড়ি ছয়ানি বাড়িতে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এ সময় টেলিকনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন চাঁদপুর- ৫ হাজীগঞ্জ-শাহরাস্তি নির্বাচনী এলাকার সংসদ সদস্য মেজর রফিকুল ইসলাম বীর উত্তম।

তিনি তার বক্তব্যে বলেন, মমতাজ উদ্দিন মন্তু মেম্বার ছিলেন আওয়ামী লীগের একজন নিবেদিত প্রাণ। তিনি লাকসাম কলেজের ভিপির দায়িত্ব পালন থেকে তার রাজনৈতিক জীবন শুরু করে।

জীবদ্দশায় তিনি তিনবার ইউপি সদস্য, দুইবার জগন্নাথপুর হাজী এরশাদ মিয়া উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য, দুই বার মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক সদস্য , কাকৈরতলা ইসলামিয়া আলিম মাদ্রাসার অভিভাবক সদস্য, এবং ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতিসহ বিভিন্ন দায়িত্ব পালন করেছেন। তিনি আওয়ামী লীগের একজন নিবেদিত প্রাণ ছিলেন।

মেজর রফিক বলেন, মমতাজ উদ্দিন মন্তু মেম্বার জীবদ্দশায় হরিপুর স্কুলের ভবন চেয়েছিল। আমি হরিপুর স্কুলের ভবন নির্মাণের জন্য সকল সহযোগিতা করবো। স্কুলটি মমতাজ উদ্দিন মন্তু মেম্বারের নামকরণ করার ঘোষণা করছি। তার বক্তব্যে তিনি তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

জানাযার নামাজে স্মৃতিচারন করেন হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুর রশিদ, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক হাজী জসীম উদ্দীন, ইউপি চেয়ারম্যান কাজী নুরুর রহমান বেলাল, মরহুমের ভাতিজা উপস্থাপক ও ব্যবসায়ী এম ইউনুস উল্ল্যাহ।

ব্যাক্তি জীবনে সৎ এবং নিষ্ঠাবান হওয়ায় হাজারো মুসল্লী তার জানাযার নামাজে অংশগ্রহণ করে। পরে ছয়ানী বাড়িতে তার পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন