POPULAR BD NEWS
Popular BD News Logo

মসজিদের মাইকে ডাকাতের গুজব রটিয়ে আইনজীবীর বাড়িতে হামলা, আহত তিন

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: জুন ২৩, ২০২৪ | সময়: ১২:৪৪ অপরাহ্ণ

হাজীগঞ্জে মসজিদের মাইকে ডাকাতের গুজব রটিয়ে আইনজীবীর বাড়িতে হামলা চালিয়ে ভাংচুরের অভিযোগ উঠেছে। হামলাকারীদের হামলা থেকে রক্ষা পায়নি দুই শিশু বাচ্চা।

তাদের হামলা আইনজীবী হুমায়নের সন্তান, তার ভাতিজি ও বোন গুরুতর আহত হয়ে চাঁদপুর ২৫০ শর্য্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহতরা হলেন, আইনজীবী হুমায়ুন চৌধুরীর মেয়ে হুমায়রা চৌধুরী অথৈ, তার ছোট ভাই জহিরুল ইসলামের মেয়ে সানজিদা ইসলাম ঝুমা, ছোট বোন জেসমিন আক্তার।

ঘটনাটি গেলো (২০-জুন) বৃহস্পতিবার রাত পৌনে ৮টায় উপজেলা ৯নং গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের মালিগাঁও গ্রামের চৌধুরী বাড়িতে ঘটেছে।

ঐদিন রাতেই আইনজীবী হুমায়ুন কবির বাদী হয়ে ৯ জনকে অভিযুক্ত করে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। আইনজীবীর লিখিত অভিযোগের প্রেক্ষিতে ঘটনার দিন হাজীগঞ্জে থানার উপ-পরিদর্শক নুর আলম ঘটনাস্থল পরিদর্শন করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, একই গ্রামের রাজবাড়ীর মৃত আব্দুল লতিফের ছেলে দেলোয়ার হোসেন গংদের সম্পত্তিগত বিরোধ চলে আসছে। বর্তমানে সম্পত্তি নিয়ে হাইকোর্টে তাদের মামলা বিচারাধীন রয়েছে। মামলাটি বিচারাধীন থাকার পরও দেলোয়ার হোসেন গং বিভিন্ন সময় আইনজীবী হুমায়ুন কবির চৌধুরীর পরিবারের সদস্যদের উপর হামলা চালিয়ে আসছে।  সেই সূত্র ধরে বৃহস্পতিবার রাত সাড়ে আট টায় দেলোয়ার হোসেন গংদের বাড়ির মসজিদের মাইকে এলাকায় ডাকাত প্রবেশের গুজব রটিয়ে আইনজীবী হুমায়ুন কবির চৌধুরী বাড়িতে সন্ত্রাসী হামলা চালায়।

হামলাকারিরা অস্ত্রশস্ত্র নিয়ে তার বাড়ির সীমানা প্রাচীর ও বসত ঘরে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে। ওই সময় হামলাকারীরা তার মেয়ে, ভাতিজি ও ছোট বোনকে দাড়ালো অস্ত্র দিয়ে আঘাত করে। এতে তারা গুরতর আহত হয়ে চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার দিন রাতেই আইনজীবী হুমায়ুন কবির চৌধুরী বাদী হয়ে নয় জনকে অভিযুক্ত করে হাজীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযুক্তরা হলেন, দেলোয়ার হোসেন, আবুল খায়ের, আবু সাঈদ খোকন, সাখাওয়াত হোসেন, কবির হোসেন, রিপন, মেহেদী, রামিম ও মোস্তফা কামাল।

অভিযোগের তদন্তকারী কর্মকর্তা হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক নুর আলম ঘটনার দিন রাতে এবং শুক্রবার বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি তদন্ত কার্যক্রম শেষে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন বলে জানান।

আইনজীবী হুমায়ুন কবির চৌধুরী বলেন, তারা একটি সন্ত্রাসী বাহিনী। আমি আদালতের কয়েকটি রায় পেলেও তারা আমার সম্পত্তি ভোগ দখল করতে দেয়নি। বর্তমানে হাইকোর্টে আপিলের মামলা বিচারাধীন রয়েছে। আমি আদালতকে সম্মান দেখিয়ে বাড়ির কাজ বন্ধ রেখেছি। তারপরও দেলোয়ার হোসেন গং শুক্রবার আমার বাড়িতে হামলা চালিয়ে আমার শিশু সন্তান, ছোট ভাইয়ের মেয়ে ও ছোট বোনকে দাড়ালো অস্ত্র দিয়ে আঘাত করে। তারা চাঁদপুর সাধারণ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এই বিষয়ে অভিযুক্তদের বক্তব্য নিতে একাধিকবার ফোন করেও তাদের পাওয়া যায়নি।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন