POPULAR BD NEWS
Popular BD News Logo

কচুয়ায় মাদক ও ধর্ষণ প্রতিরোধে র‌্যালি ও সভা

কচুয়া প্রতিনিধি | প্রকাশিত: অক্টোবর ৯, ২০২০ | সময়: ৫:৩৫ অপরাহ্ণ
 কচুয়ায় সুস্থ ও আলোকিত সমাজ বিনির্মাণের প্রচেষ্ট মাদক,বিভিন্ন গণধর্ষন, নারী নির্যাতন প্রতিরোধে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার প্রজম্ম একটি সামাজিক সংগঠনের আয়োজনে উপজেলার পাড়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি টেলিকনফারেন্স বক্তব্য রাখেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড.মহীউদ্দীন খান আলমগীর এমপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন,উপজেলার আওয়ামীলীগের সদস্য সহিদুল্লাহ, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সেলিম মিয়া, রহিমানাগর শেখ মজিবুর রহমান ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক সেলিম পাটওয়ারী, প্রভাষক হুমায়ন কবির, সমাজ সেবক আহসান, ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক মিজানুর রহমান নয়ন, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক এসএম জাকির হোসেন সবুজ, প্রজম্ম সংগঠনের সভাপতি গোলাম জিলানী, সি.সহ-সভাপতি গোলাম গাউস রাসেল, সহ-সভাপতি ওসমান গনি নোমান, সাধারন সম্পাদক শাহপরান সজুন প্রমুখ।
ছবি: কচুয়ায় প্রজম্ম একটি সামাজিক সংগঠনের আয়োজনে মাদক,গণধর্ষন, নারী নির্যাতন প্রতিরোধের র‌্যালির একাংশ।
কচুয়ায় সড়ক দুর্ঘটনা আটো চালক নিহত শান্তুু ধর,কচুয়া(চাঁদপুর)প্রতিনিধি চাঁদপুরের কচুয়ায় বাতাপুকুড়িয়া এলাকায় পাইভেট কারের ধাক্কায় সেলিম মিয়া (২৫) নামের অটো চালকের নিহত হয়েছে। সে উপজেলার শিলাসস্থান গ্রামের মো.কবির হোসেনের ছেলে।
শুক্রবার বেলা সাড়ে ১১ টায় সাচার-গোরিপুর সড়কের বাতাপুকুড়িয়া এলাকায় অজ্ঞাত একটি পাইভেটকার পিচনের দিক দিয়ে অটোকে ধাক্কা দেয় পরে চালাক গুরুত্ব আহত। স্থানীয়রা তাকে উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার মৃত ঘোষণা করেন। বিষয়টি সাচার পুলিশ ফাঁড়ীর এসআই আনোয়ার হোসেন নিশ্চিত করেছেন।
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন