POPULAR BD NEWS
Popular BD News Logo

চাঁদপুরের বিনোদন কেন্দ্রগুলোতে উপচে পড়া ভিড়

মো. হোসেন বেপারী - চাঁদপুর | প্রকাশিত: জুন ২২, ২০২৪ | সময়: ১২:৪৭ অপরাহ্ণ

পবিত্র ঈদুল আজহার টানা ছুটি ও সাপ্তাহিক ছুটির দিনে চাঁদপুরের বিনোদন কেন্দ্র গুলোতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। পরিবার-পরিজন নিয়ে তারা ভাসছেন ছুটির আমেজে।

শুক্রবার (২১-জুন) বিকালে দুপুরে জেলার বিনোদন কেন্দ্রগুলোতে ঘুরে দেখা গেছে, পর্যটকদের উপচে পড়া ভিড়ে মুখরিত হয়ে উঠেছে জেলা শহরের বড় স্টেশন, ত্রী-মোহনা, মহামায়া পার্ক, মোহনপুর পার্ক, হাজীগঞ্জ উপজেলার কাঁঠালি চিলড্রেন পার্ক এন্ড কাবাব হাউস, নদী বাড়ি ই-ক্যাপ, শাহারাস্তি উপজেলার খেয়াঘাট, রিভার ভিউ সহ জেলার পর্যটককেন্দ্রগুলো।

তীব্র গরম আর রোদ উপেক্ষা করে পরিবারের ছোট-বড় সবাইকে নিয়ে এখন বিনোদন কেন্দ্রগুলোতে মেতে উঠেছেন দর্শনার্থীরা।

শহরের বড় স্টেশনে পরিবার নিয়ে ঘুরতে আসা জসিম উদ্দিন জানান, ঈদের ছুটিতে ঢাকা থেকে এসেছেন। ঈদে আনন্দঘন মুহুর্ত কাটাতে স্ত্রী-সন্তান নিয়ে ঘুরতে আসেন জেলা শহরের বড় স্টেশনে।

এদিকে শাহরাস্তি উপজেলার রিভার ভিউ কপি হাউজে ঘুরতে আসা কলেজ শিক্ষার্থী মো. তানজিল জানান, ঈদে সবাই ঘুরতে বের হয়। তাই বন্ধুদের নিয়ে ঘুরতে এসেছি। এননিতেও শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন। সবকিছু বন্ধ থাকে। কপি হাউজ গুলেতে অনেক দর্শনার্থী আশে আমরাও আসলাম।

এদিকে ঈদের ছুটির কারণে পর্যটক কেন্দ্রগুলোতে লোকজন অনেক বেড়েছে বলে জানান হাজীগঞ্জ উপজেলা কাঁঠালি চিলড্রেন পার্ক এন্ড কাবাব হাউজের স্বত্বাধিকারী মাসুদ আল ফরহাদ। ঈদ উপলক্ষে তারা ম্যাজিক শো ও দর্শকদের জন্য বিশেষ উপহারের আয়োজন করেছে পার্ক কর্তৃপক্ষ। লোকজনের ভিড়ও বেড়েছে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন