POPULAR BD NEWS
Popular BD News Logo

বলাখাল চন্দ্রবাণ বালিকা উবিতে ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন

মজিব পাটোয়ারী - চাঁদপুর | প্রকাশিত: জুন ২০, ২০২৪ | সময়: ৯:১২ অপরাহ্ণ

বলাখাল চন্দ্রবাণ বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শিক্ষক ও অভিভাবকরা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

হাজীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তাপস শীল ও অফিসার ইনচার্জ আব্দুর রশিদ ভোটকেন্দ্র পরিদর্শন করেন।

ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য প্রতিনিধি পদে অভিভাবকদের ভোটে ৪ জন পুরুষ ও একজন মহিলা বিনাপ্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন।

নির্বাচিতরা হলেন,  সাইফুল ইসলাম  (৩৭৪ভোট)পেয়ে প্রথম,  রাধা কান্ত দাস রাজু (৩৭১ভোট) পেয়ে দ্বিতীয়, আবু সুফিয়ান মুন্সী (২৪১ভোট) পেয়ে তৃতীয় ও শাহজালাল (১৪৬ভোট) চতুর্থ স্থান অর্জন করেন।

এছাড়াও সংরক্ষিত নারী অভিভাবক সদস্য প্রতিনিধি হিসেবে বিনাপ্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন রেখা বেগম। নির্বাচনে ১৩ জন প্রার্থী অংশ নেন।

৮৫৪ ভোটারের মধ্যে ৬৪৫জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচনে প্রিজাইডিং কর্মকর্তার দায়িত্ব পালন করেন হাজীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকতা জাহাঙ্গীর আলম। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

জানতে চাইলে বলাখাল চন্দ্রবাণ বালিকার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নয়ন চন্দ্র দাস বলেন, নির্বাচন সুষ্ঠ ও সুন্দর ভাবে সম্পন্ন হয়েছে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন