POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জের সিএনজি পিকআপ সংঘর্ষে চারজন আহত

মজিব পাটোয়ারী - চাঁদপুর | প্রকাশিত: জুন ১১, ২০২৪ | সময়: ৭:৪৮ অপরাহ্ণ
হাজীগঞ্জ পৌরসভার ধেররায় সিএনজি পিকআপ মুখোমুখি সংঘর্ষে চারজন গুরুতর আহত হয়।
মঙ্গলবার বিকেলে ধেররা সিকদার বাড়ি সংলগ্ন এলাকায় চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনাটি ঘটে।
দুর্ঘটনায় আহত চারজনকে উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নেওয়া হয়। এর মধ্যে তিনজন চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।
আহতরা হলো শিপন, সিএনজি চালক নুরু মিয়া, জান্নাতসহ নাম না জানা অজ্ঞাত এক আরোহী। এদিকে সিএনজি চালক নুরু মিয়ার অবস্থার অবনতি দেখে কর্তব্যরত চিকিৎসক কুমিল্লা রেফার করে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সিএনজিটি বেপরোয়া গতিতে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। তবে এই ঘটনায় সিএনজি বা পিকআপ জব্দ করতে পারেনি পুলিশ।
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন