শনিবার ১০ অক্টোবর চাঁদপুর পৌরসভা নির্বাচন। এই প্রথম চাঁদপুরের নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ হবে।
চাঁদপুর সদর উপজেলা পরিষদে সদর নির্বাচন অফিসের কর্মকর্তারা মো. দেলোয়ার হোসেন বলেন, ইভিএম ও অন্যান্য সরঞ্জাম এসে পৌঁছেছে। চাঁদপুর পৌরসভা নির্বাচনে ২ সেট করে মোট ৬১০ সেট ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) মেশিন আনা হয়েছে। এছাড়া এক সেট বেকআপ রাখা হবে।
এদিকে চাঁদপুর পৌরসভার ভোটার সংখ্যা ১ লাখ ১৭ হাজার ৮ শ’৮৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ৫৯ হাজার ২৭ জন এবং মহিলা ভোটার সংখ্যা ৫৮ হাজার ৮ শ ৫৯ জন। ৬৭ জন প্রার্থী এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এর মধ্যে ৩ জন মেয়র প্রার্থী, সংরক্ষিত মহিলা আসনের ১৪ জন এবং কাউন্সিলর প্রার্থী ৫০ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন এ নির্বাচনে । চাঁদপুর পৌরসভায় ওয়ার্ড সংখ্যা ১৫টি, ভোটকেন্দ্র ৫২টি ও ভোট গ্রহণ কক্ষ সংখ্যা ৩০৫ টি। প্রতিটি কক্ষে দু’টি করে ইভিএম মেশিন থাকবে। এর মধ্যে একটি অতিরিক্ত থাকবে।
প্রতি কেন্দ্রে একজন করে প্রিসাইডিং অফিসার, প্রতি কক্ষে একজন করে সহকারী প্রিজাইডিং অফিসার এবং দু’জন পোলিং অফিসার নির্বাচনে ভোটগ্রহণের কাজে দায়িত্ব পালন করবেন । এছাড়াও প্রতি কেন্দ্রে ১০ জন করে আনসার ভিডিপি সদস্য ও প্রয়োজনীয় সংখ্যক পুলিশ আইন-শৃঙ্খলা রক্ষার কাজে নিয়োজিত থাকবেন ।