POPULAR BD NEWS
Popular BD News Logo

দেশের ৯৩% মানুষ নির্বাচন প্রত্যাখ্যান করেছে: বিএনপি নেতা গায়েশ্বর চন্দ্র রায়

খালেকুজ্জামান শামীম ও মজিব পাটওয়ারী | প্রকাশিত: জুন ৪, ২০২৪ | সময়: ৮:১০ অপরাহ্ণ

বিএনপি’র স্থায়ী কমিটি সদস্য গায়েশ্বর চন্দ্র রায় বলেছেন, দেশে ২০০৫ সাল থেকে গণতন্ত্র নেই। জনগণ সকল নির্বাচনকে বর্জন করেছে। আওয়ামীলীগ নেতা-কর্মীরাই মানেনা, বিশ্বাস করে না। তাই তারাও ভোট কেন্দ্র যাচ্ছে না। দেশের ৯৩% মানুষ নির্বাচন প্রত্যাখ্যান করেছে।

মঙ্গলবার বিকালে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা বিএনপির আয়োজিত শহীদ জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাৎ বার্ষিকীতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

তিনি আরো বলেন, সরকার ফেঁসে যাবেন বলে বেনজীর ও আজিজকে ছাড় দিচ্ছেন। তারা সব তথ্য ফাঁস করে দিলে আপনাদের অস্থিত্ব থাকবে না। আলোচনা সভা ও দোয়ার অনুষ্ঠানে বক্তৃতা রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জি: মো. মমিনুল হক।

হাজীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব ইমাম হোসেন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম রহিম পাটওয়ারীর, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক খোরশেদ আলম ভুট্ট’র সঞ্চালনায় বিশেষ বক্তা হিসেবে বক্তৃতা করেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মো. সায়েদুল হক সাঈদ, সদস্য এস. এম কামাল উদ্দিন চৌধুরী, কাজী রফিক, সালাউদ্দিন ভূঁইয়া শিশির, কুমিল্লা মহানগর বিএনপির যুগ্ম-আহবায়ক রাজিউর রহমান রাজিব, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোস্তফা খান সফরী, একরামুল হক বিপ্লব, শাহরাস্তি উপজেলা বিএনপির সভাপতি আয়াত আলী ভূঁইয়া প্রমুখ।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন