POPULAR BD NEWS
Popular BD News Logo

কুমিল্লায় ৭৬ কেজি গাঁজা’সহ গ্রেফতার দুই: কাভার্ড ভ্যান জব্দ

পপুলার বিডিনিউজ ডেস্ক - চাঁদপুর | প্রকাশিত: জুন ৪, ২০২৪ | সময়: ৭:০০ অপরাহ্ণ

কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়ায় ৭৬ কেজি গাঁজা’সহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে র‌্যাব-১১।

 

র‌্যাব-১১ এর আভিযানিক দল কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানাধীন বাগরা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৭৬ কেজি গাঁজা’সহ দুইজন আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়।

 

ওই সময় মাদক পরিবহণের কাজে ব্যবহৃত ১টি কাভার্ড ভ্যান উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামী সুনামগঞ্জ জেলার দোয়ারা বাজার থানার আলমখালী গ্রামের মৃত মনির হোসেন এর ছেলে মোঃ রাশেদ মিয়া (২৪)এবং চট্টগ্রাম জেলার কর্ণফুলী জেলার দুহিনকুল গ্রামের আলী আব্বাস টিটুর ছেলে সাইফুল আব্বাস (২২)।

 

র‌্যাব-১১ এর কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার মাহমুদুল হাসান জানান, গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন