সড়ক দুর্ঘটনায় কুমিল্লার চৌদ্দগ্রামে কাভার্ডভ্যানের ড্রাইভার ও হেলপার নিহত হয়েছে। মঙ্গলবার (৪ জুন) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ছুপুয়া এলাকায় এ দুর্ঘটনা হয়। নিহত সাগর ও বেলালের বাড়ি কুড়িগ্রামে।
পুলিশ জানায়, মঙ্গলবার ভোরে ছুপুয়া এলাকায় ঢাকামুখী একটি কাভার্ডভ্যান নষ্ট হয়ে যায়। এসময় চালক ও হেলপার গাড়িটি চালু করতে অন্য একটি কাভার্ডভ্যানের সহায়তা নেন। এসময় সহায়তাকারী ওই কাভার্ডভ্যানকে পেছন থেকে ধাক্কা দেয় আরেকটি কাভার্ডভ্যান। এতে দুই কাভার্ডভ্যানের মাঝে চাপা পড়ে দু’জন নিহত হন।
দুর্ঘটনা কবলিত তিনটি কাভার্ডভ্যান জব্দ করা হয়েছে। ঘাতক কাভার্ডভ্যানের চালক ও হেলপার পলাতক।