POPULAR BD NEWS
Popular BD News Logo

কচুয়ায় আইনশৃঙ্খলা সংক্রান্ত ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত 

মোঃ নাছির উদ্দিন | প্রকাশিত: জুন ৪, ২০২৪ | সময়: ১২:০৮ অপরাহ্ণ
কচুয়া উপজেলায় ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে নির্বাচনী দায়িত্বে নিয়োজিত অফিসার ও ফোর্সদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৪ জুন) সকালে কচুয়া উপজেলার হযরত শাহ নেয়ামত উচ্চ বিদ্যালয়ের মাঠে কচুয়া থানা পুলিশের আয়োজনে এই ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়। কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে ও এস আই দেলোয়ার হোসেন রাজীবের উপস্থাপনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা পুলিশ সুপার সুদীপ্ত রায় (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত)।
ওই সময় আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত সব অফিসার ও ফোর্সের উদ্দেশ্যে অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায় বলেন, ষষ্ঠ উপজেলা পরিষদের নির্বাচন উপলক্ষে জেলা পুলিশের গোয়েন্দা শাখা এবং জেলা বিশেষ শাখার সদস্যদের গোয়েন্দা নজরদারী অব্যাহত রয়েছে। এছাড়াও বিশেষ কোনো পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনতে পুলিশের মোবাইল টিম ও স্ট্রাইকিং ফোর্স সার্বক্ষণিক প্রস্তুত থাকবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা পুলিশ সুপার রাশেদুল হক চৌধুরী, সিনিয়র সহকারী পুলিশ সুপার (কচুয়া সার্কেল) রেজোয়ান সাঈদ জিকু, সিনিয়র সহকারী পুলিশ সুপার খায়রুল কবির (মতলব সার্কেল) ,মোঃ কামরুল ইসলাম (পিপিএম) টি আই কচুয়া, মোঃ হারুন অর রশিদ, পুলিশ পরিদর্শক (তদন্ত) কচুয়া ও জেলা পুলিশের বিভিন্ন ইউনিট থেকে আগত অফিসার-ফোর্সরা উপস্থিত ছিলেন।
কচুয়া উপজেলা পরিষদ নির্বাচনে ১১০টি কেন্দ্রে ভোটগ্রহণ কার্যক্রম অনুষ্ঠিত হবে।
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন