মাছ ধরতে গিয়ে চাঁদপুরের ফরিদগঞ্জে শাহাদাৎ হোসেন সাধু (৩৫) এর মৃত্যু হয়েছে।
রোববার রাতে ফরিদগঞ্জ উপজেলার ৩নং সুবিদপুর (পূর্ব) ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ডাকাতিয়া নদীর পাড়ে এ ঘটনা ঘটে।
শাহাদাৎ হোসেন ফরিদগঞ্জ উপজেলার ৩নং সুবিদপুর (পূর্ব) ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বাঘপুর গ্রামের বেপারী বাড়ির মৃত শহিদউল্যাহ বেপারীর ছেলে। তার স্ত্রী ও ২ সন্তান রয়েছে।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউপি চেয়ারম্যান শারাফাত উল্ল্যাহ জানান, এ স্থানে কিছুদিন আগে দুইজন মোটরসাইকেল আরোহী সড়ক দুর্ঘঠনায় মারা গেছেন। শাহাদাৎ হোসেন মাছ শিকার করতে গেলে হঠাৎ তাকে কেউ একজন যেনো নদীতে টেনে নিয়ে যাচ্ছে দেখে সাথে থাকা ব্যক্তি ডাক-চিৎকার দিতে থাকে, তার ডাক-চিৎকার শুনে লোকজন ছুটে এসে শাহাদাৎ হোসেন কে পানি থেকে উদ্ধার করা হয়। এসময় তার শরীরের কোথায়ও কোন আঘাত কিংবা জখমের চিহ্ন পাওয়া যায়নি, তবে কান থেকে অনবরত রক্ত বের হতে থাকে।
ফরিদগঞ্জ থানার ডিউটিরত অফিসার এসআই মহিউদ্দিন জানান, লাশ উদ্ধারের করে চাঁদপুরে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়।