POPULAR BD NEWS
Popular BD News Logo

মেঘনায় নিষিদ্ধ জালে মাছ ধরায় ছয় জেলে গ্রেপ্তার

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: জুন ২, ২০২৪ | সময়: ৮:৫৮ পূর্বাহ্ণ

চাঁদপুরের মেঘনা নদীতে নিষিদ্ধ কারেন্টজালে মাছ ধরায় ৬ জেলেকে গ্রেপ্তার করেছে নৌ পুলিশ। একই সময় জব্দ করা হয় ৯০০ মিটার কারেন্টজাল এবং দুটি মাছ ধরার কাঠের নৌকা।

শনিবার (১ জুন) সন্ধ্যায় এসব তথ্য জানান চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান।

গ্রেপ্তার জেলেরা হলেন-মো. মারুফ ছৈয়াল(৩৬), নুর মোহাম্মদ শেখ (৪০), মো. জহির খাঁন (৫০), সুমন ত্রিপুরা (৪০), সাদ্দাম ঢালী (২৫), মো. নাসির বৈদ্য (৩০)। এদের বাড়ী চাঁদপুর সদর উপজেলার ইব্রাহীমপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে।

ওসি কামরুজ্জামান বলেন, শুক্রবার (৩১) মে রাতে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ময়নাল সঙ্গীয় ফোর্সসহ মেঘনা নদীর সদর উপজেলার রাজরাজেশ^র ইউনিয়নের মিনি কক্সবাজার নামক স্থান থেকে নিষিদ্ধ কারেন্টজালে মাছ ধরা অবস্থায় তাদেরকে গ্রেপ্তার করেন। এ সময় জেলেদের হেফাজতে থাকা ৯০০ মিটার কারেন্টজাল ও দুটি মাছ ধরার কাঠের নৌকা জব্দ করা হয়।

ওসি আরও বলেন, গ্রেপ্তার জেলেদের বিরুদ্ধে মৎস্য আইনে পৃথক দুটি মামলা করা হয়েছে। জব্দ জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট এবং নৌকা মামলার আলামত হিসেবে নৌ থানা হেফাজতে আছে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন