হাজীগঞ্জ বাজারে দুই ফার্মেসীকে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার দুপুরে হাজীগঞ্জ বাজারের মেডিসিন কর্ণারে ১০ হাজার ও আর এক্স ফার্মেসীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। মেয়াদ উত্তীর্ণ ওষুধ রাখার দায়ে এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে আর কে মেডিসিন কর্নারে গিয়ে কোন অনিয়ম না পাওয়ায় জরিমানা করা হয়নি।
ওইসময় উপস্থিত ছিলেন হাজীগঞ্জ উপজেলা নিবার্হী কর্মকর্তা বৈশাখী বড়ুয়া, হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আশফাকুল আলম চৌধুরী ও সাধারণ সম্পাদক হায়দার পারভেজ সুজন প্রমুখ।