POPULAR BD NEWS
Popular BD News Logo

শাহরাস্তিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালিত

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: মে ৩০, ২০২৪ | সময়: ৭:৫৮ অপরাহ্ণ
শাহরাস্তি উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে উপজেলার ঠাকুর বাজারে অবস্থিত চিশতিয়া এতিমখানা মসজিদে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়।
পৌর বিএনপির সভাপতি আবুল খায়ের সিএ এর সঞ্চালনায় আলোচনা করেন সাবেক উপজেলা বিএনপির আহবায়ক ও জেলা বিএনপির উপদেষ্টা আকতার হোসেন পাটোয়ারী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ফারুক হোসেন মিয়াজী।
এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক তোফায়েল আহমেদ সোহেল, পৌর যুবদলের সদস্য সচিব আবদুল কাইয়ুম রিপন, পৌরসভা বিএনপির সহসভাপতি সেলিম পাটোয়ারী, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক গাজী ফিরোজ, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মাহবুব আলম পরান, পৌর ছাত্র দলের আহবায়ক মাজহারুল ইসলাম জুয়েল।উপজেলা ছাত্র দলের যুগ্ম আহবায়ক মেরাজুন নবী, উপজেলা বিএনপি নেতা সৈয়দ আহমেদ
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন