POPULAR BD NEWS
Popular BD News Logo

চাঁদপুর পুরাতন লঞ্চঘাটের ডর্কলাইনে চলছে জমজমাট মাদক ব্যবসা

মাজহারুল ইসলাম অনিক | প্রকাশিত: মে ৩০, ২০২৪ | সময়: ৫:২৬ অপরাহ্ণ
চাঁদপুর পুরাতন লঞ্চঘাটের সামনের রেলওয়ের সিমানার ভিতরের ডর্কলাইন ও ক্লাব রোডে চলছে জমজমাট মাদক ব্যবসা।
অবৈধভাবে দখলকৃত কোয়ার্টারে বসবাস করে মাদক ব্যবসায়ীরা তাদের ব্যবসা পরিচালনা করে থাকে। পরিত্যাক্ত বিভিন্ন কোয়াটারে মাদকগুলো রাখা হয় এবং সেবন করা হয় বলে জানান স্থানীয়রা।
স্থানীয়রা আরোও জানান, যুবদল নেতা রহিমের নেতৃত্বে মিলন, রানা সিন্ডিকেট পুরো শহরসহ চরাঞ্চলগুলোতে মাদক সরবরাহ করে থাকে। গরু চোর থেকে এখন ফেন্সিডিল, গাঁজা ও ইয়াবাসহ বিভিন্ন মাদক বিক্রি করে থাকে মিলন। আর রানা সাগরিকা ও মেঘনা এক্সপ্রেস ট্রেনের পকেটমার থেকে এখন ইয়াবার পাইকারী ও খুচরা বিক্রেতা। তারা স্কুল-কলেজ পড়ুয়া ও কোমলমতি শিশুদের দিয়ে মাদক সরবরাহ করে থাকে।
এলাকাবাসী কয়েকবার মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করলে তারা তাদের পালিত সন্ত্রাসী বাহিনী দিয়ে হামলা করে। অনেকে চোখের সামনে এ ধরনের কর্মকান্ড দেখলেও তাদের ভয়ে কিছু বলার সাহস পায় না।
এছাড়া তারা মাদক দিয়ে ফাঁসানো ও হত্যার হুমকি দেয়। চাঁদপুর শহরকে মাদকমুক্ত করতে পুলিশ প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন এলাকাবাসী।
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন