POPULAR BD NEWS
Popular BD News Logo

`তড়িৎ সেবা প্রদানে মডেল হবে মতলব উত্তর থানা পুলিশ’

মতলব উত্তর প্রতিনিধি | প্রকাশিত: অক্টোবর ৮, ২০২০ | সময়: ১২:৪৫ অপরাহ্ণ
মতলব উত্তর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ শাহজাহান কামাল বলেছেন, শুধু মানসম্মতই নয়, তড়িৎ সেবা প্রদানেও মডেল হবে মতলব উত্তর থানা পুলিশ। যা বর্তমান সরকারের একটি অঙ্গীকার। সারাদেশেই দ্রুত ওহয়রানি মুক্ত সেবা প্রদানে পুলিশের সুনাম বাড়ছে। তাই আমরাও মানসম্মত ও দ্রুত গতিতে সেবা প্রদান করার মাধ্যমে মডেল হবো।
এক সাক্ষাৎকারে মতলব উত্তর থানার ইন্সপেক্টর (তদন্ত) মুহাম্মদ শাহজাহান কামাল আরও বলেন, দ্রুত ও মানসম্মত সেবা প্রদানের ব্যাপারে চাঁদপুর জেলা পুলিশ সুপার মহোদয়ের নির্দেশ আছে। সে লক্ষ্যে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দিন মৃধা ও আমি ব্যাপক তৎপর রয়েছি।
থানার সকল কর্মকর্তাকে এ ব্যাপারে আন্তরিক হওয়ার নির্দেশ প্রদান করা হয়েছে। আমি নিজেও প্রতিদিন অফিস টাইমে কমপক্ষে দুই ঘন্টা করে সার্ভিস ডেলিভারী সেন্টারে কাজ করছি। তিনি বলেন, বিভিন্ন মানুষ আসে তাদের সমস্যা নিয়ে। তাদের কথা শুনে যথাযথ সেবা প্রদান করছি।
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন