POPULAR BD NEWS
Popular BD News Logo

টেন্ডার ছাড়া স্কুলের রড বিক্রি করলেন প্রধান শিক্ষক

সুমন আহমেদ | প্রকাশিত: মে ২৬, ২০২৪ | সময়: ৪:৪০ অপরাহ্ণ
মতলব উত্তরে টেন্ডার ছাড়াই স্কুলের পুরাতন ভবনের রড বিক্রি করেছেন ৫৮নং বাহাদুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল আলম। স্কুলটি ৭নং মোহনপুর ইউনিয়নের ৬নং বাহাদুরপুর গ্রামে অবস্থিত।
স্থানীয়দের অভিযোগ, টেন্ডার না ডেকে ও ম্যানেজিং কমিটির অনুমোদন ছাড়াই গত সোমবার স্কুলের পুরাতন ভবনের একাংশ ভেঙে রড বিক্রি করেছেন প্রধান শিক্ষক শামসুল আলম।
এ ব্যাপারে প্রধান শিক্ষক শামসুল আলম বলেন, স্কুলের ওয়াশ-ব্লকের জায়গার জন্য পুরাতন স্কুল ভবনের কিছু অংশ ভেঙে ফেলতে হয়েছে। জায়গা জটিলতার কারনে ওয়াশ-ব্লক করানো যাচ্ছে না তাই দুই জন দিন মজুর দিয়ে পুরাতন স্কুলের কিছু অংশ ভাঙা হয়েছে। পুরনো রড ৮০০টাকা বিক্রি করে দিন মজুরকে টাকা দেওয়া হয়েছে। বিষয়টি স্থানীয় কয়েকজন জানেন বলেও দাবি করেন তিনি।
এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সফিকুল ইসলাম সরকার জানান, টেন্ডার ছাড়া এভাবে রড বিক্রি করা ঠিক হয়নি। বিক্রি সংক্রান্ত এখতিয়ার শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের হওয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিধি অনুযায়ী নিলাম ডেকে এটি বিক্রি করার কথা। রড বিক্রির বিষয়ে প্রধান শিক্ষক জানিয়েছেন বিদ্যালয়ে ওয়াশ-ব্লক করার জন্য জায়গা প্রয়োজন তাই তিনি পুরাতন ভবনের কিছু অংশ ভেঙেছেন। প্রধান শিক্ষকের রড বিক্রির বিষয়টি খতিয়ে দেখা হবে।
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন