POPULAR BD NEWS
Popular BD News Logo

চাঁদপুর থেকে সব ধরনের নৌযান চলাচল বন্ধ

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: মে ২৬, ২০২৪ | সময়: ৮:০২ পূর্বাহ্ণ

ঘূর্ণিঝড় রেমালের কারণে চাঁদপুর-ঢাকা নৌ রুটে লঞ্চসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ রয়েছে।

শনিবার (২৫ মে) দিনগত রাত ১২টার পর থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে লঞ্চ চলাচল বন্ধ করে দেয় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

রবিবার (২৬মে) সকালে এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর বন্দর ও পরিবহন কর্মকর্তা মোহাম্মদ নাহিদ হোসেন।

তিনি বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত চাঁদপুর-ঢাকাসহ সব নৌ রুটে লঞ্চ এবং নৌযান চলাচল বন্ধ থাকবে।

এদিকে সকাল ৬টায় চাঁদপুর লঞ্চঘাটে এসে দেখা গেছে কোন ধরনের নৌযানের অবস্থান নেই। তবে লাইটার জাহাজগুলো নদী তীরবর্তী এলাকায় নোঙর করে রাখা হয়েছে। মেঘনা ও ডাকাতিয়া নদীতে পানি এবং বাতাসের তীব্রতা সকাল থেকেই বেড়ছে।

শনিবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত মেঘনা উপকূলীয় এলাকা ও লঞ্চঘাটে পূর্ব সর্তকতা হিসাবে মাইকিং করেছে নৌ পুলিশ।

চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, ঘূর্ণিঝড় রেমাল সংক্রান্ত জেলা প্রশাসনের জুম মিটিং সকাল ১০টায় অনুষ্ঠান হবে।

 

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন