POPULAR BD NEWS
Popular BD News Logo

গলায় ফাঁস দিয়ে রুয়েট শিক্ষার্থীর আত্মহত্যা

পপুলার বিডিনিউজ ডেস্ক - চাঁদপুর | প্রকাশিত: মে ২৫, ২০২৪ | সময়: ৬:৪০ অপরাহ্ণ

গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী।

শনিবার (২৫ মে) বিকাল ৩টার দিকে সাধুর মোড়ের ভাড়া বাসায় আত্মহত্যার এ ঘটনা ঘটে।

 

মৃত ওই শিক্ষার্থীর নাম সৌভিক মল্লিক (২১)। তিনি সিএসই বিভাগের প্রথম বর্ষের ছাত্র ছিলেন।

 

সৌভিক মাগুরা জেলার রামকান্তপুর এলাকার সমির কুমার মল্লিকের ছেলে।

 

পুলিশ জানায়, শিক্ষার্থী সমির কুমার মল্লিক সাধুর মোড়ে একটি ভাড়া বাসায় থাকতেন। বিকাল ৩টার দিকে ধারণা করা হচ্ছে, তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। পরবর্তীতে তার সহপাঠীরা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

তবে কী কারণে সৌভক আত্মহত্যা করেছেন, সেটি জানাতে পারেনি পুলিশ।

 

এ বিষয়ে বোয়ালিয়া মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, মৃতের পরিবারের স্বজনদের খবর দেওয়া হয়েছে। পরবর্তী আইনি পদক্ষেপের পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন