POPULAR BD NEWS
Popular BD News Logo

ভেকু দিয়ে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা: সাত দিনের কারাদণ্ড

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: মে ২৫, ২০২৪ | সময়: ২:১৬ অপরাহ্ণ

হাজীগঞ্জে ভেকু দিয়ে কৃষি জমির মাটি কাটার দায়ে
জমির মালিক দিদারুল আলম মিজিকে ৫০ হাজার
টাকা জরিমানা করা হয়েছে। একই সাথে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দেওয়া হয়েছে সাত দিনের কারাদণ্ড।

উপজেলা সহকারি কমিশনার (ভূমি) অফিস সূত্রে
জানা গেছে, বৃহস্পতিবার কৃষি জমির টপ সয়েল কাটার
দায়ে উপজেলার ৬নং বড়কুল পূর্ব ইউনিয়নের
এন্নাতলি গ্রামে অভিযানে যান উপজেলা সহকারি
কমিশনার (ভূমি) মিজ রিফাত জাহান।

উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মিজ রিফাত জাহান
জানান, দেশে কৃষি উৎপাদন বাড়াতে কোন ভাবেই
কৃষি জমি নষ্ট করা যাবেনা। অন্যায়ভাবে কৃষি জমির
মাটি কাটার দায়ে ভ্রাম্যমাণ আদালতে এ সাজা প্রদান
করা হয়।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন