চাঁদপুর জেলা পরিষদ সম্মানিত সদস্য মোঃ খুরশিদ আলম এর প্রচেষ্টায় ও উপজেলা চেয়ারম্যান নূর পাটওয়ারীর সহযোগিতায় এডিপি বিশেষ বরাদ্দ হতে হাইমচর উপজেলার হাইমচর, নীলকমল ও গাজীপুর ইউনিয়ন জনপ্রতিনিধি ও গন্যমান ব্যাক্তিদের মাধ্যমে নদী ভাংতি পরিবারের সুপেয় পানি সরবরাহের জন্য ১শত পরিবার এর মাঝে শ্যালো টিউবওয়েল বিতরণ করা হয়েছে।
বুধবার বেলা ১১টায় সাহেব গঞ্জ বাজারে হাইমচর ইউনিয়ন এর উপকারভোগীদের মাঝে বিতরণ কার্যক্রম উদ্ভোদন করেন জেলা পরিষদ সদস্য হাইমচর উপজেলার উন্নয়ন সহযোগী জনাব মো খুরশিদ আলম শিকদার
বিতরণ পাশাপাশি টিউবওয়েল বোরিং ও পাকা করন চলছে, এর পূর্বও প্রায় শতাধিক টিউবওয়েল, স্যানেটারী টয়লেট সামগ্রী বিতরণ করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন হাইমচর ইউনিয়ন পরিষদ এর মেম্বারগন।