POPULAR BD NEWS
Popular BD News Logo

মতলব উত্তরে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সুমন আহমেদ | প্রকাশিত: মে ২৩, ২০২৪ | সময়: ৫:৩২ অপরাহ্ণ

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার গজরা বাজারের দোকান থেকে  ঝুলন্ত অবস্থায় লিটন চক্রবর্তী (৩৫)নামের এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

পরে পুলিশ লাশের ময়না তদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। নিহতের বাবার নাম মৃত হারু চক্রবর্তী।

মতলব উত্তর উপজেলার গজরা ইউনিয়নের গজরা বাজারের আভা টেলিকমের ব্যবসা করতো।

২২ মে বুধবার দুপুরে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে আড়ার সঙ্গে গামছা দিয়ে ফাঁস দেন।

সকালে বাড়ি থেকে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে আসেন। দুপুরে ভাত খেতে বাড়িতে না যাওয়ায় তার দোকানে খোঁজ করতে আসেন তার স্বজনরা। দোকানের সাটার খুলে দেখেন লিটন চক্রবর্তীর ঝুলন্ত লাশ।

পরে পুলিশকে খবর দিলে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করা হয়।

খবর পেয়ে মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আলমগীর হোসেন রনি, উপ-পরিদর্শক (এস আই) সুজিত, অরুণ মিত্র, মিজানুর রহমান-২সহ সঙ্গীয় ফোর্স ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ঘটনার সত্যতা স্বীকার করে মতলব উত্তর থানার ওসি মোঃ আলমগীর হোসেন রনি জানায়, খবর পেয়ে তারা লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। নিহতের পরিবার হতে প্রাথমিক অবস্থায় কোনো অভিযোগ না পাওয়ায় এ নিয়ে একটি অপমৃত্যু মামলা করা হয়।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন