POPULAR BD NEWS
Popular BD News Logo

চাঁদপুরে কৃষি ব্যাংকের ভেতর থেকে নিরাপত্তা প্রহরীর মরদেহ উদ্ধার

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: মে ২২, ২০২৪ | সময়: ১১:০১ অপরাহ্ণ

চাঁদপুর শহরের পুরান বাজার বাতাসা পট্টি এলাকায় কৃষি ব্যাংকের দ্বিতীয় তলায় কক্ষের ভেতর থেকে নিরাপত্তা প্রহরী সরকারি কলেজের ছাত্র রাশেদ হোসেনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার সকালে ঝাড়ুদার লক্ষণ কৃষি ব্যাংকের দরজা খোলা দেখতে পেয়ে ভিতরে প্রবেশ করে রুমের ভিতর ঝুলন্ত অবস্থায় নিরাপত্তা প্রহরী রাশেদ হোসেনকে দেখতে পায়। কৃষি ব্যাংকের ভিতরে নিরাপত্তা প্রহরীর মৃত্যুর ঘটনাটি হত্যা না আত্মহত্যা এ নিয়ে ধুম্রজলের সৃষ্টি হয়েছে।

কৃষি ব্যাংক ম্যানেজার যুগেনস চন্দ্র পাল ব্যাংকে এসে ভেতরে প্রবেশ করে ঝুলন্ত অবস্থায় নিরাপত্তা প্রহরী লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে চাঁদপুর অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল ইয়াসিন আরাফাত ঘটনাস্থলে ছুটে যান। তিনি জানান, কলেজ ছাত্র রাশেদ হোসেনের মৃত্যু আত্মহত্যা নাকি হত্যা তা ক্ষতির দেখা হচ্ছে।

নিহত নিরাপত্তা প্রহরী রাশেদ হোসেন হাজীগঞ্জ এনায়েতপুর এর আব্দুর রবের ছেলে। ২০২২ হাজিগঞ্জ মডেল কলেজ থেকে এইচএসসি পাশ করে চাঁদপুর সরকারি কলেজ বিশ্ববিদ্যালয় অনার্স বিভাগে ভর্তি হয়। সে সময় রাশেদ হোসেন কৃষি ব্যাংকের নিরাপত্তা প্রহরী হিসেবে চাকরিতে যোগ দেয়। সে কৃষি ব্যাংকের ভিতরে একটি কক্ষে বসবাস করত সেখান থেকেই রাতে নিরাপত্তা প্রহরী হিসেবে দায়িত্ব পালন করতো ও পাশাপাশি সরকারি কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করতো।

তার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়। মৃত্যুর খবর শুনে রাশেদের পরিবারের মাঝে শোকের ছায়া নেমে আসে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন