ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় ধাপে চাঁদপুরে তিনটি উপজেলায় আগামীকাল মঙ্গলবার (২১ মে) অনুষ্ঠিত হবে নির্বাচন।
এবারের নির্বাচন অনুষ্ঠিত হবে ইভিএম ভোটিং মেশিন এর মাধ্যমে। নির্বাচনে ভোট গ্রহণের জন্য কেন্দ্রে পাঠানো হচ্ছে ইভিএম মেশিনসহ প্রয়োজনীয় সরঞ্জাম। দুপুরে নির্বাচনে দায়িত্ব পুলিশ ও আনসারদের ব্রিফিং করেন জেলা প্রশাসক কামরুল হাসান ও পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম।
তিন উপজেলার মধ্যে হাজীগঞ্জ উপজেলায় বিএনপির বহিস্কৃত চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুইজন লড়ছেন। এছাড়া বাকী সব স্থানে আওয়ামীলীগের প্রতিদ্বন্দ্বী আওয়ামীলীগ।
তিনটি উপজেলার মধ্যে সদর উপজেলায় মোট ভোটার ৪ লক্ষ ১৭ হাজার ৬৬ জন। এরমধ্যে পুরুষ ভোটার ২ লক্ষ্য ১৬ হাজার ৭শ ৮৭ জন এবং নারী ভোটার ২ লক্ষ ২শ ৭৮ জন। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে একজন। উপজেলায় মোট ভোট কেন্দ্র ১৩৪টি। ভোট কক্ষ রয়েছে স্থায়ী ৯শ ৫১ টি এবং অস্থায়ী ৫৬ টি।
হাজীগঞ্জ উপজেলায় মোট ভোটার ২ লক্ষ ৮৬ হাজার ৪শ ৮৭ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১ লক্ষ্য ৪৮ হাজার ৮শ ৪১ জন এবং নারী ভোটার ১ লক্ষ ৩৭ হাজার ৬শ ৪৬ জন। উপজেলায় মোট ভোট কেন্দ্র ৮৮ টি। ভোট কক্ষ রয়েছে স্থায়ী ৬শ ৮৬ টি এবং অস্থায়ী ৩৪ টি।
শাহরাস্তি উপজেলায় মোট ভোটার ২ লক্ষ ৬ হাজার ২শ ৪৪ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১ লক্ষ্য ৪ হাজার ১৪ জন এবং নারী ভোটার ১ লক্ষ ২ হাজার ২শ ২৯ জন। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে একজন। উপজেলায় মোট ভোট কেন্দ্র ৬৫টি। ভোট কক্ষ রয়েছে স্থায়ী ৪শ ৩৫ টি এবং অস্থায়ী ৩০ টি।