চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুর রহিম পাটোয়ারীকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার বিকালে তাকে চাঁদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করার বিষয়টি নিশ্চিত করেন হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ আবদুর রশিদ।
তিনি পপুলার বিডিনিউজকে জানান, চলতি বছরে উপজেলার সেন্দ্রা এলাকার একটি রাজনৈতিক মামলায় অজ্ঞাত আসামী হিসেবে তাকে গ্রেফতার দেখানো হয়।
তিনি আরো জানান, শনিবার রাতে উপজেলা পরিষদ নির্বাচনের একদিন আগে হাটিলা এলাকায় এক লাখ টাকা বিএনপির নেতা-কর্মীদের মাঝে বিতরণ করার খবর পেয়ে দুইজনকে আটক করা হয়। পরে ঘটনার বিষয়ে তাদেরকে জিজ্ঞাসাবাদ শেষে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন মানিককে ছেড়ে দেয়া হয়েছে।
জানতে চাইলে অতিরিক্ত পুলিশ সুপার পঙ্কজ কুমার দে পপুলার বিডিনিউজকে বলেন, নির্বাচনী টাকা বিতরণের খবরে আটক করা হলেও তাদের কাছে কোন টাকা পাওয়া যায়নি।