হাজীগঞ্জে আল-ফাতেহা মাদ্রাসায় হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে পৌর বাস টার্মিনাল মাদ্রাসা মিলনায়তনে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।
অনুষ্ঠানের শুরুতে কুরআন তেলাওয়াত করেন হাফেজ মো. আবু আইয়ুব আনছারী।
অনুষ্ঠানে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক গাজী মো. বিল্লাল হোসেনের সভাপতিত্বে মাওলানা মোহাম্মদ আবু ইউসুফের সঞ্চলনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হুফ্ফাজুল কোরআন ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আব্দুল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ আব্দুর রশিদ, গাজী মো. নাছির উদ্দিন, মাদ্রাসা পরিচালক মো. আমানুল্লাহ।
ওই সময় আল-ফাতেহা মাদ্রাসা মিলনায়তনে দোয়া অনুষ্ঠানে সাতজন কোরআনে হাফেজদের পাগড়ী পড়িয়ে দেন অতিথিরা।
পাগড়ী প্রদান শেষে দোয়া মিলাদের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।