POPULAR BD NEWS
Popular BD News Logo

কুৃমিল্লায় ট্রেনে কাটা পড়ে স্কুলছাত্রীর মৃত্যু: রেললাইন অবরোধ

পপুলার বিডিনিউজ ডেস্ক - চাঁদপুর | প্রকাশিত: মে ১৬, ২০২৪ | সময়: ৪:৪৯ অপরাহ্ণ

কুমিল্লার সদর রসুলপুর স্টেশনের কাছে ট্রেনে কাটা পড়ে মীম আক্তার এক শিক্ষার্থীর মৃত্যুর হয়েছে।

বৃহস্পতিবার (১৬ মে) সকাল সাড়ে ৯টায় ঢাকামুখী চট্টগ্রাম এক্সপ্রেসের নিচে কাটা পড়ে তার মৃত্যু হয়।

মীম রসুলপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। ঘটনার প্রতিবাদে প্রায় এক ঘণ্টা ট্রেন আটকে রাখে রসুলপুর উচ্চ বিদ্যালয় শিক্ষার্থীরা ও স্থানীয়রা।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকাল সাড়ে ৯টায় স্কুলে যাওয়ার পথে ঢাকা-চট্টগ্রাম ডাবল লাইন রেলপথে পর্যটন এক্সপ্রেস ট্রেন দেখে পাশের রেল লাইনের ওপর দাঁড়িয়ে পড়ে মিম। এর সঙ্গে সঙ্গেই ঢাকা-মুখী চট্টলা এক্সপ্রেসের ট্রেনটি এসে অপর লাইনে তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সে নিহত হয়।

 

কুমিল্লা কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন বলেন, ঘটনার পর কিছু সময়ের জন্য এলাকাবাসী ও শিক্ষার্থীরা মহানগর প্রভাতী ট্রেন দাঁড় করিয়ে রাখে। পরে প্রশাসনের সহযোগিতায় ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়।

 

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন