মতলব দক্ষিণ উপজেলা পরিষদের উপ-নির্বাচনে নৌকার জন্য ভোট চাইলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মাইনুল হোসেন খাঁন নিখিল।
মঙ্গলবার (৬ অক্টোবর) উপজেলার বিভিন্ন স্থানে পথসভায় আওয়ামী লীগের মনোনীত প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহমেদকে নৌকায় ভোট দিয়ে প্রধান মন্ত্রী শেখ হাসিনার উন্নয়নে ধারা অব্যাহত রাখতে যুবলীগের সকল নেতা কর্মীসহ সকলের প্রতি আহবান জানান ।

দলের মধ্যে কোন বিভেদ না রেখে আগামী ২০ অক্টোবরের নির্বাচনে বিপুল ভোটের মাধ্যমে নৌকার বিজয় নিশ্চিত করে গনতন্ত্রের মানষ কন্যা জননেত্রী শেখ হাসিনাকে উপহার দিতে হবে।পথসভায় উপস্থিত ছিলেন মতলব পৌর আ’লীগের সভাপতি ও পৌর মেয়র আওলাদ হোসেন লিটন, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক চন্দন সাহা, বাদল নন্দি, উত্তম ঘোষ, দেওয়ান পারভেজ, ভি পি আতাউর রহমান, শেখ ফজলুল করিম সেলিম, পৌর যুবলীগের সভাপতি সোহাগ সরকার, সাধারন সম্পাদক রোকনুজ্জামান রোকনসহ উপজেলার সকল ইউনিয়নের যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ ।
কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল মতলবের বাইশপুর, বরদীয়া , মুন্সিরহাট এলাকায় নৌকার মার্কার নির্বাচনী পথসভা করেন। পরে তিনি চাঁদপুরের পৌর নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী জিল্লু রহমান জুয়েল এর নির্বাচনী সভায় যোগদান করেন।