POPULAR BD NEWS
Popular BD News Logo

আমাদের সরকার দেশে অনেক উন্নয়নমূলক কাজ করেছেন: মেজর (অব:) রফিকুল ইসলাম বীর উত্তম

আলমগীর কবির | প্রকাশিত: মে ১৪, ২০২৪ | সময়: ৫:১০ অপরাহ্ণ
আমাদের আওয়ামীলীগ সরকার দেশে অনেক উন্নয়নমূলক কাজ করেছে। দেশের এমন কোন জায়গা নেই যে, উন্নয়নমূলক কাজ হয় না।
তিনি আরও বলেন, গত ১০ বছর পূর্বেও এই গ্রাম্য অঞ্চলে কাঁচা রাস্তা ছিল। এখন পাকা রাস্তা হয়েছে, দেশে বিদ্যুৎ ছাড়া কোন কাজ হয় না। আমার সরকার বিদ্যুৎতে ব্যপক উন্নয়ন করেছেন। কৃষকদের কথা চিন্তা করে খাল খননের কাজ ইতিমধ্যে ঝমঝমিয়া খালসহ কয়েকটি খাল খনন করা হয়েছে।
বয়ষ্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতার ব্যবস্থা করা হয়েছে। স্কুল, কলেজ ও মাদ্রাসার ভবনসহ ব্যপক উন্নয়ন করতে সক্ষম হয়েছেন।
হাজীগঞ্জ-শাহরাস্তি সংসদীয় আসনের এমপি মেজর (অব:) রফিকুল ইসলাম বীর উত্তম এমপি গেলো ১৩ মে হাজীগঞ্জ উপজেলার ১২ নং দ্বাদশ গ্রাম ইউনিয়নের রাজারগাঁও-টেকের হাঁট সড়ক থেকে বশির উদ্দিন কবরস্থান, ইছাপুরা-জিপিএস-পূর্ব রাজারগাঁও বকাউল বাড়ী সড়ক পাকা রাস্তা উদ্ভোদনী অনুষ্ঠানে বক্তব্যে উপরোল্লিখিত কথাগুলো বলেন।
১২নং দ্বাদশগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান মো: আবু তাহের প্রধানীয়ার সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামীলীগ নেতা মো: জাহাঙ্গীর চৌধুরীরর উপস্থাপনায় বক্তব্য রাখেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস শীল, রাজারগাঁও ইউপি চেয়ারম্যান মো: মফিজুর রহমান, হাজীগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব খোকন বিএসসি, ১২নং দ্বাদশ গ্রাম ইউনিয়নের মহিলা আওয়ামীলীগের সভা নেতৃ খাদিজা আক্তার, সমাজ সেবক (অব:) সার্জেন্ট মো: শফিকুল ইসলাম, উপস্থিত ছিলেন হাজীগঞ্জ উপজেলা আওয়ামীলীগ , যুবলীগ, ছাত্রলীগ ও ১২ নং দ্বাদশগ্রাম ইউনিয়নের সকল ইউপি সদস্য।
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন