POPULAR BD NEWS
Popular BD News Logo

দেশের আট অঞ্চলে বয়ে যাচ্ছে তাপদাহ

পপুলার বিডিনিউজ ডেস্ক - চাঁদপুর | প্রকাশিত: মে ১৪, ২০২৪ | সময়: ৪:৫২ অপরাহ্ণ

দেশের আটটি জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের দাবদাহ বয়ে যাচ্ছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, পাবনার ঈশ্বরদী, টাঙ্গাইল, রাজশাহী, নীলফামারীর সৈয়দপুর, চট্টগ্রামের সীতাকুণ্ড, রাঙ্গামাটি, ফেনী ও যশোরের ওপর দিয়ে মৃদু দাবদাহ বয়ে যাচ্ছে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, মঙ্গলবার দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। রাতের তাপমাত্রাও সামান্য বাড়ার সম্ভাবনা রয়েছে।

আজ ও আগামীকালের আবহাওয়া জানবেন যেভাবে

তবে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে বয়ে যেতে পারে দমকা হাওয়া।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন