POPULAR BD NEWS
Popular BD News Logo

শাহরাস্তিতে ঘোড়া প্রতীকের গণসংযোগ ও উঠান বৈঠক

ডেস্ক নিউজ | প্রকাশিত: মে ১৩, ২০২৪ | সময়: ৭:১৭ অপরাহ্ণ

আসন্ন শাহরাস্তি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার মকবুল হোসেন পাটোয়ারীর গণসংযোগ ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

রবিবার উপজেলার চিতোষী পশ্চিম ইউনিয়নের পাথৈর,দৈয়ারা,আলোকদিয়া, স্বেতি নারায়নপুর,ও আয়নাতলীতে ঘোড়া প্রতীকের পথসভায় ইঞ্জিনিয়ার মকবুল হোসেন পাটোয়ারী বলেন, আমি জনতার চেয়ারম্যান হতে চাই জনগনের পাশে থেকে কাজ করতে চাই।

 

মাননীয় এমপি মেজর রফিকুল ইসলাম বীরউত্তমের পাশে থেকে কাজ করতে এই নির্বাচনে আমি প্রার্থী হয়েছি , আপনারা আগামী ২১ তারিখে ঘোড়া প্রতীকে ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবেন।

 

আমি নির্বাচিত হলে সকল শ্রেণি পেশার মানুষকে নিয়ে একটি মডেল উপজেলা গড়তে চাই, তাই দলমত নির্বিশেষে ভোট কেন্দ্রে যাবেন ভোট আপনাদের গনতান্ত্রিক অধিকার, বক্তব্যবে তিনি ইভিএমে ভোট পদ্ধতি সম্পর্কে বিস্তারিত বলেন এবং ভোটারদের আশ্বস্ত করেন।

 

গণসংযোগ ও পথসভায় প্রার্থীর সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন, ড. মোয়াজ্জেম হোসেন, জসিম উদ্দিন শাহরাস্তি উপজেলা কৃষক লীগ সভাপতি, যুবলীগ নেতা ফরিদ আহমেদ, গাজী আহসান সাংগঠনিক সম্পাদক টামটা উত্তর ইউনিয়ন, হাসানুজ্জামান বাবলু সভাপতি চিতোষী পশ্চিম ইউনিয়ন কৃষকলীগ।

 

পথসভা শেষে আয়নাতলী বাজারে শতশত নেতাকর্মীদের নিয়ে লিফলেট ও শ্লোগান দেওয়া হয়।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন