POPULAR BD NEWS
Popular BD News Logo

কচুয়া ও ফরিদগঞ্জ উপজেলায় প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: মে ১৩, ২০২৪ | সময়: ৬:৩০ অপরাহ্ণ
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে চাঁদপুরের কচুয়া ও ফরিদগঞ্জ উপজেলা পরিষদের প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।
সোমবার (১৩ মে) সকাল ১০টার থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ২৩জন প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা কুমিল্লা ও রিটার্নিং অফিসার (কচুয়া ও ফরিদগঞ্জ) মো. মোজাম্মেল হোসেন।
এ সময় চাঁদপুর জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ তোফায়েল হোসেন উপস্থিত ছিলেন। এই নির্বাচনে কচুয়া উপজেলায় চেয়ারম্যান পদে ৬জন, ভাইস চেয়ারম্যান পদে ৫জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।
ফরিদগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দুইজন, ভাইস চেয়ারম্যান পদে ৩জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। প্রতীক বরাদ্দের পর নিজ নিজ নির্বাচনী এলাকায় প্রচার প্রচারণা নেমেছেন এই দুই উপজেলার প্রার্থীরা।
এর আগে রোববার (১২ মে) এই দুই উপজেলায় ৩জন চেয়ারম্যান প্রার্থী ও দুইজন ভাইস চেয়ারম্যান প্রার্থী তাদের মনোনয়ন প্রত্যাহার করেন। আগামী ২৯ মে ইভিএমের মাধ্যমে এই দুই উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে।
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন