POPULAR BD NEWS
Popular BD News Logo

রাজধানীর যাত্রাবাড়ী এলাকা হতে ০৪ জন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০

পপুলার বিডিনিউজ ডেস্ক - চাঁদপুর | প্রকাশিত: মে ১৩, ২০২৪ | সময়: ১:৪০ অপরাহ্ণ

গতকাল ১২ মে ২০২৪ খ্রিঃ তারিখ রাত আনুমানিক ২২:৩০ ঘটিকায় র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাজধানী ঢাকার যাত্রাবাড়ী এলাকায় একটি অভিযান পরিচালনা করে।

উক্ত অভিযানে ০৪ জন ছিনতাইকারীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম ১। মোঃ সজল (৩০), পিতা-মৃত জাহাঙ্গীর হোসেন, সাং-দক্ষিণ নাজিরপুর, থানা-বেগমগঞ্জ, জেলা-নোয়াখালী, ২। মোঃ শান্ত হোসেন (২২), পিতা-মৃত সামসুল হক, সাং-বউবাজার, থানা-যাত্রাবাড়ী, ঢাকা, ৩।

মোঃ ওয়াশিম (২৪), পিতা-মোঃ গাজী হোসেন, সাং-বুনিয়া, থানা-নাসিরনগর, জেলা-বাহ্মণবাড়ীয়া ও ৪। মোঃ শাকিল হোসেন (২৪), পিতা-আঃ মান্নান, সাং-চৌরাঙ্গা, থানা-ফরিদগঞ্জ, জেলা-চাঁদপুর বলে জানা যায়। এসময় তাদের নিকট থেকে ছিনতাই কাজে ব্যবহৃত ০৪টি চাকু উদ্ধার করা হয়।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন