POPULAR BD NEWS
Popular BD News Logo

শাহরাস্তিতে রোগীদের সেবাদানের জন্য জরুরী চিকিৎসা সরঞ্জামাদি হস্তান্তর

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: মে ১৩, ২০২৪ | সময়: ১২:০১ অপরাহ্ণ

চাঁদপুরের শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের সেবাদানের জন্য জরুরী চিকিৎসা সরঞ্জামাদি হস্তান্তর করা হয়েছে । রোববার (১২ মে) সন্ধ্যায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে এসব সামগ্রী তুলে দেয়া হয়েছে।

এতে প্রধান অতিথি ছিলেন মহান মুক্তিযুদ্ধের ১নং সেক্টর কমান্ডার, চাঁদপুর-৫ (শাহরাস্তি-হাজীগঞ্জ) আসনের সংসদ সদস্য মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম।

জানা যায়, উপজেলা পরিষদের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় রোগীদের সেবা দানের জন্য ইসিজি, সাকার, সেল কাউন্টার, পেশেন্ট মনিটর, চিকিৎসার কাজে ব্যবহৃত কম্পিউটার, প্রিন্টার, স্ক্যানারসহ ডিজিটাল যন্ত্র সামগ্রী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বরতদের হাতে তুলে দেয়া হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোঃ নাসির উদ্দিনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইয়াসির আরাফাত, পৌর মেয়র হাজী আব্দুল লতিফ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেড এম আনোয়ার হোসেন, হাসপাতালের কন্সাল্টেন্ট ডাঃ মোঃ আহসানুল কবির, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ অচিন্ত্য কুমার চক্রবর্তী, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলমগীর হোসেন প্রমুখ। পপুলার বিডিনিউজ শাহরাস্তি, চাদপুর।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন