POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জে ছাত্রলীগ সভাপতির স্ত্রী’সহ দুইজনের আত্মহত্যা

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: মে ৬, ২০২৪ | সময়: ৪:৪৩ অপরাহ্ণ

চাঁদপুরের হাজীগঞ্জে ইউনিয়ন ছাত্রলীগের সভাপতির স্ত্রী সহ দুজনের আত্মহত্যার খবর পাওয়া গেছে।

সোমবার সকালে গর্ন্ধব্যপুর উত্তর ইউনিয়নের হরিপুর গ্রামের বাসিন্দা জাকির হোসেনের স্ত্রী নুসরাত জাহান মাহি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার অভিযোগ উঠেছে। পুলিশ লাশ উদ্ধার করেছে।

জানা গেছে, গেলো ২৪ দিন আগে তাদের বিবাহ হয়। বিয়ের ২৪ দিনের মাথায় সে আত্মহত্যা করে। মাহি শাহরাস্তি উপজেলার উনকিলা গ্রামের মাহমুদ মোরশেদের মেয়ে। স্বামী জাকির হোসেন গর্ন্ধব্যপুর উত্তর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করছেন ।

একই দিন সকালে হাজীগঞ্জ পৌর এলাকার ফায়ার সার্ভিসের পাশের হাজী বাড়িতে মাহফুজ নামের এক মাদ্রাসার ছাত্র আত্মহত্যা করেছে। তার বাবা প্রবাসী খোরশেদ আলম। পুলিশ মৃতদেহ উদ্ধার করে চাঁদপুর মর্গে পাঠিয়েছে।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুর রশিদ জানান, লাশ দুটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। ময়না তদন্তের জন্য চাঁদপুর মর্গে পাঠানো হবে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন