POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জে সিএনজি-পিকআপ সংঘর্ষে বাবা-ছেলে নিহত, আহত ৩

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: মে ৬, ২০২৪ | সময়: ৪:১১ অপরাহ্ণ

চাঁদপুরের হাজীগঞ্জে বালুবাহী পিকআপ ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে বাবা-ছেলে নিহত হয়েছে। সোমবার দুপুরে চাঁদপুর- কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের বাকিলার গোগরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত তিনজনকে চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

নিহতরা হলেন, হাজীগঞ্জ উপজেলার পয়ালজোস গ্রামের মোল্লা বাড়ির গরু ব্যবসায়ী মো. মামুন হোসেন (২৫) ও তার বাবা আবু তাহের (৫৫)।

বাকিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মিলন জানান, তারা ৫ জন চাঁদপুর সদরের সফরমালীতে গরু কিনতে যাচ্ছিল। পথে চাঁদপুর গামী বালুবাহী পিকআপের সাথে সিএনজির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে তাহের ও মামুনের মুত্যু হয়। বাকীদের মুমূর্ষ  অবস্থায়  হাসপাতালে পাঠানো হয়েছে।

হাজীগঞ্জ থানার ওসি আব্দুর রশিদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পিকআপ জব্দ করা হয়েছে। মৃতদেহগুলো উদ্ধার করা হয়।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন