POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জে আনারস প্রতীকের প্রার্থী আলহাজ্ব হেলাল উদ্দিন মিয়াজীর গণসংযোগ

হাসান আহমেদ - চাঁদপুর | প্রকাশিত: মে ৪, ২০২৪ | সময়: ৬:২৩ অপরাহ্ণ
আনারস প্রতীক নিয়ে ব্যবসায়ীদের ধারে ধারে ঘুরছেন হাজীগঞ্জ উপজেলা আওয়ামী-লীগের সভাপতি ও হাজীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে আনারস প্রতীকের প্রার্থী আলহাজ্ব মো. হেলাল উদ্দিন মিয়াজী।
শনিবার সকালে হাজীগঞ্জ বাজারে বিভিন্ন মার্কেটে গিয়ে ব্যবসায়ীদের সাথে কুশল বিনিময় দোয়া চেয়ে লিফলেট বিতরণ করেন।
গনসংযোগ কালে আলহাজ্ব মো. হেলাল উদ্দিন মিয়াজি বলেন, আমি উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচনে দাড়িয়েছি, আমার প্রতীক আনারস। আপনারা আনারস প্রতীকে ভোট দিয়ে আমাকে নির্বাচিত করলে হাজীগঞ্জ উপজেলার অসামাপ্ত কাজ সমাপ্ত করব। হাজীগঞ্জ উপজেলা একটি বৃহত উপজেলা, আমি আপনাদের সমর্থন প্রত্যাসা করছি,আপনারা আমাকে নির্বাচিত করলে পুরো উপজেলা উন্নয়নের ছোঁয়া লাগানোর চেষ্টা করব।
ওইসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সদস্য আনোয়ার হোসেন বতু, হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহসান উল্লাহ্ মৃদ্দা, চাঁদপুর জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি ও হাজীগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক কাজী শাহীদুজ্জামান ঝুটন, হাজীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এবায়েদুর রহমান খোকন ইঞ্জিনিয়ার মোখলেছুর রহমান, হাজীগঞ্জ উপজেলা সাবেক ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াদ বলি, জিতু মিয়া সহ আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন