চাঁদপুরের হাজীগঞ্জ বাজারের পপুলার হাসপাতালে নোংরা পরিবেশে সেবা প্রদান করায় ১৫ হাজার টাকা ও মেয়াদোত্তীর্ণ ঔষুধ পাওয়ায় হাজীগঞ্জের মেসার্স মেডিসিন কর্ণারকে ৩০ হাজার টাকা সহ মোট ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শুক্রবার বিকালে হাজীগঞ্জ বাজারের ভোক্তাদের স্বার্থে এ অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চাঁদপুর জেলা শাখার সহকারী পরিচালক নুর হোসেন রুবেল।
নুর হোসেন রুবেল জানান, প্যাথলজি রুমে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশ সেবা প্রদান, বাহিরের লোক দিয়ে ব্লাড গ্রহণ ব্লিডিং ঘটানো, এবং যথাযথ উপায়ে সেবা প্রদান না করায় পপুলার হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ মোতাবেক ১৫ হাজার টাকা ও মেয়াদোত্তীর্ণ ঔষধ পাওয়ায় মেডিসিন কর্নারকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ভোক্তাদের স্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এ কর্মকর্তা।