POPULAR BD NEWS
Popular BD News Logo

দ্বাদশ ইউনিয়নে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন

মজিব পাটোয়ারী - চাঁদপুর | প্রকাশিত: মে ২, ২০২৪ | সময়: ৪:১২ অপরাহ্ণ

হাজীগঞ্জ উপজেলার দ্বাদশ ইউনিয়নে মিথ্যা মামলা দিয়ে হয়রানি প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করে এলাকাবাসী।

বুধবার বিকালে ইউনিয়নের ইছাপুরা গ্রামের মিঠা গাজী বাড়ীর কুলছুমা বেগম, ফারুক হোসেন, রাবেয়া বেগমের বিচার চেয়ে মানববন্ধন কর্মসূচি পালন করে।

মানববন্ধনে তারা বলেন, মিঠা গাজী বাড়ীর মৃত হাসিমের মেয়ে কুলছুমা বেগম(৩৮) তার আপন ভাই ফারুক(২৮) ও তার স্ত্রী রাবেয়া বেগম(২৬) দীর্ঘদিন যাবত অর্থলোভে পড়ে সাধারণ মানুষের সাথে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঝগড়া লিপ্ত হয় এবং এ সকল ঘটনায় কেউ প্রতিবাদ করতে গেলে অযথা মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার অভিযোগ উঠে। স্থানীয় নরুল ইসলাম মিজি, নজরুল ইসলাম গাজী, শাহজাহান গাজী, মুসলিম মিজি, নাসির উদ্দীন, বিল্লাল হোসেন, ইমাম হোসাইন, কুলসুমা বেগম, খাদিজা বেগম, মুন্নী, সাজুদাসহ অন্যান্যরা জানান, তুচ্ছ বিষয় নিয়ে ঝগড়াঝাটিতে প্রায় সময় লিপ্ত হয় এরা তিনজন।

 

এ বিষয়ে কেউ কোন কথা বললে মিথ্যা মামলায় দিয়ে হয়রানিসহ বিভিন্ন ধরনের হুমকি ধামকি প্রদর্শন করে। এছাড়াও বিভিন্ন সময়ে মামলার ভয়ভীতি দেখিয়ে অর্থ হাতিয়ে নেয়। কথায় কথায় মামলা দেয়া যেনো তাদের পেশায় পরিনত হয়েছে। এধরণের ঘটনা থেকে পরিত্রাণ পেতে সাধারণ মানুষ জেলা প্রশাসন ও স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনায় করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে সুবিচার প্রত্যাশা করেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন